1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

লামায় আনসার ভিডিপি প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন 

নিজাম উদ্দিন;  বার্তা সম্পাদক  (কক্সবাজার,বান্দরবান)
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

লামায় আনসার ভিডিপি প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

 

নিজাম উদ্দিন;

বার্তা সম্পাদক

(কক্সবাজার,বান্দরবান)

 

 

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ ফ্রেরুয়ারি মঙ্গলবার, বিকেলে ০৫ টা ৩০ মিনিটের গজালিয়া এলাকায় সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান ও সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম অভিযোগ করেন যে, চাকরি দেওয়া এবং পদমর্যাদা (র‍্যাংক)বৃদ্ধির নাম করে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলেন।

 

ব্যক্তিগত শত্রুতা ও প্রতিহিংসার জেরে নিয়ম বহির্ভূতভাবে সদস্যদের চাকরি থেকে অব্যাহতি প্রদান। প্লাটুনের আওতাধীন এলাকার মূল্যবান গাছ কাটা ও চুরির মতো ফৌজদারি অপরাধে লিপ্ত হওয়া। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার। অধস্তন সদস্যদের সাথে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং মানসিক নির্যাতন চালানো। নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘সোর্স’, মানবাধিকার কর্মী কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগ এনে, এছাড়া প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং প্রশাসনিকভাবে হেনস্তার অভিযোগে আমাদের বিরুদ্ধে গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, গজালিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য নুরুল আলম ও হামিদুল ইসলাম কতৃক ব্যক্তিগত আক্রোশ থেকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করে ভিত্তিহীন তথ্য ছড়িয়েছেন।

 

প্লাটুন কমান্ডার হাফিজুল ইসলাম ও রফিকুল ইসলাম দুই জনেই সাংবাদিক সম্মেলনে দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ একটি বানোয়াট এবং তারা আমাদের সামাজিক ও পেশাগত মর্যাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটি করেছে। এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

লামা উপজেলা আনসার ভিডিপি কমান্ডার হাজেরা আক্তার জানান,বিষয়টি আমি এবং আমার সিনিয়র কর্মকর্তারাও আবগত হয়েছি। আমাদের একটি তদন্ত টিম অএ এলাকা পরিদর্শন করেছে তদন্তশেষে যারাই প্রকৃত দোষী হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা

নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd