1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শংকর দাস পবন (স্টাফ রিপোর্টার)
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

শংকর দাস পবন (স্টাফ রিপোর্টার)

 

 

বাংলাদেশ শিশু একাডেমি , ঝালকাঠি এবং জেলা প্রশাসন ঝালকাঠি–এর সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. সাইফুল ইসলাম, সাবেক উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি মোঃ মিজানুর রহমান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন।

 

এছাড়াও স্থানীয় সাংবাদিক, শিক্ষকবৃন্দ ও প্রতিযোগীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শিশু শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার, ২১ ফেব্রুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

 

অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আয়োজনটিকে তাৎপর্যমণ্ডিত করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd