1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব হলেন নাজমুল হক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯ সময়

নাজমুল হককে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেসসচিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

 

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কে এম নাজমুল হককে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

 

এদিন পৃথক পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এবং তিনজন উপ-প্রেসসচিবও নিয়োগ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd