1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ জেলার ত্রিশালে ০২ শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান

আসামীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ

 

গত ২৭/০৩/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বালিপাড়া ইউনিয়নের ধলা মধ্যপাড়া এলাকায় মোঃ মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলাম (৪৫) এর দুই শিশু আরাফাত হোসেন, বয়স অনুমান ০৮ বছর, ২য় ছেলে মিহাদ হোসেন, বয়স অনুমান ০৫ বছর । এই দুই শিশুকে মোবইল চোর সন্দেহে তাদের বাড়ী হতে ত্রিশাল থানাধীন ধলা মধ্যপাড়া ওয়ায়েজ উদ্দিন মেম্বার এর মোড়স্থ ১নং

আসামী মিজানুর রহমান সুজন জোর পূর্বক তার পুকুরে এনে আরও কয়েকজন মিলে মারপিট ও অমানবিক নির্যাতন করে। এরপর দুই শিশু আরাফাত ও মিহাতকে হত্যার উদ্দেশ্য পুকুরের পানিতে চুবিয়ে অমানবিক নির্যাতন করে । এছাড়াও এই দুই শিশুকে মারপিট করে জোড়পূর্বক রাস্তার পাশে ময়লাযুক্ত পানি জোর করে মুখে খেতে বাধ্য করে। যা সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হলে জনমনে মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ত্রিশাল থানা পুলিশের নজরে আসলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর হতে উল্লেখিত ঘটনার মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮) কে ইং ০৪/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্য আসামীদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন । পরবর্তীতে ভিক টিম শিশুর পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় অভি যোগ দায়ের করেছেন।

ত্রিশাল থানার মামলা নং ০৩, তারিখ-০৩/০৪/২০২৬ খ্রিঃ ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd