1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

নিজস্ব প্রতিনিধি কুমিল্লা
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

চান্দিনায় শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

 

নিজস্ব প্রতিনিধি কুমিল্লা

 

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

 

রোববার (০৫ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে চান্দিনা থানাধীন বড় গোবিন্দপুর স্কুলের শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চান্দিনা ও দেবিদ্বার এলাকার শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রায় ২০০ থেকে ২৫০ জন বিক্ষোভকারী একসাথে মহাসড়কে অবস্থান নেন। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বড় গোবিন্দপুর স্কুল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারের জন্য দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ এক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় ক্ষোভ চরমে পৌঁছালে তারা মহাসড়ক অবরোধে নামেন।

 

বিক্ষোভরত শিক্ষার্থীদের একটাই দাবি—

“এখানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে, যাতে আর কোনো শিক্ষার্থীর প্রাণ না যায়।”

 

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd