1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ঘোড়াঘাটে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ধাক্কা লেগে ব্যাটারিচালিত ভ্যান উল্টে ট্রাকচাপায় বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের নিহত হয়েছেন এবং ভ্যানের এক যাত্রী আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের নিতাইশা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত বাবলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত যাত্রীর নাম হারুনুর রশিদ (৪২)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর বাজার থেকে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ঢিবিতে ভ্যানটির চাকা উঠে গিয়ে ভ্যানটির ওপর উল্টে যায়। এতে ভ্যানটির চালক সড়কে ছিটকে পড়লে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

 

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক ট্রাক শনাক্তে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd