1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ফকিরহাটে ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর শরীলে গরম মাড় ঢালার অভিযোগে স্বামী গ্রেফতার

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ফকিরহাটে ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর শরীলে গরম মাড় ঢালার অভিযোগে স্বামী গ্রেফতার

 

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়ায় মুসলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী চুন্নু শেখের (৩৫) বিরুদ্ধে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন ওই নারী। উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে ঘটা এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত থাকায় ভাত রান্না করতে কিছুটা দেরি হয় মুসলিমা বেগমের। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর স্বামী গরম ভাতের মাড় শরীরে ঢেলে দেন। এতে তাঁর মুখমণ্ডল ও শরীরের এক পাশ ঝলসে যায়।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে রবিবার রাতেই ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।

 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত ওই নারীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এবং তাঁকে অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হবে না।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd