1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

মাগুরা গ্রামে বারাসিয়া নদীতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

মাগুরা গ্রামে বারাসিয়া নদীতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাগুরা গ্রামে বারাসিয়া নদীতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম হুচাইন (২ বছর ৬ মাস)। সে একই গ্রামের তারিকুল সিকদারের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হুচাইন বাড়ির সামনের বারাসিয়া নদীর ঘাটে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় খোঁজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

সারাদিনব্যাপী তল্লাশি চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হলে পরবর্তীতে ঢাকা থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা ৮টার দিকে বারাসিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম।

মো. বুখারী মল্লিক
০১৭৩০-৬০৩৪৯৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd