
কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবা ও নগদ অর্থসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নতুন বাজার সংলগ্ন নোয়াগাঁও এলাকায় পরিচালিত এক সফল পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযানটি বিশেষ গুরুত্ব বহন করছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা এবং নিকলী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ০৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে নিকলী থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেন নিকলী থানার এসআই (নি:) শরিফুজ্জামান। তার সঙ্গে ছিলেন সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গুরুই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নোয়াগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ৭৮২ (সাতশত বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২,০৫০/- (বাইশ হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply