1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

 

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে অত্যান্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোতিার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু হানিফ এবং উদ্বোধক অতিথি ছিলেন গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও লেখক সন্তোষ কুমার ঢালী। বিকাল ৩টায় দ্বিতীয় পর্বে সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কুয়েটের পরিচালক(ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, সিনিয়র শিক্ষক এস এম জহুরল ইসলাম, ডাঃ তছলিম ইকবাল, খুলনা শহীদ সোহরাওয়াদী কলেজের সহঃ অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান, সাংবাদিক একরামুল হক লিপু ও এম এ শফিক। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান (মিজান)। ক্রীড়া প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সাদেক এবং সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রামপ্রসাদ মন্ডল, শারমিন স্মৃতি, মোঃ মাহফুজুর রহমান, মেহেদী হাসান, মোঃ হাবিবুর রহমান সুমন, মোঃ হাবিবুর রহমান, সঞ্চয় কুমার সানা, তষার হালদার, টুটুল দত্ত, হাসমত শেখ, মোঃ ইমরান হোসেন, আখতারুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণ। এর আগে সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর ডিসপে¬ পরিবেশিত হয়, সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা উপভোগ করেন অতিথিবৃন্দ। এ সময় বিদালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, সংবাদিকসহ এলাকার গন্যমান্য ও বিশিষ্ট বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উলে¬খ্য বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হয়। ২০১১ সালে প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলটি অত্র অঞ্চলে অত্যন্ত সুনামের সাথে মনোরম পরিবেশে, সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য পুরুষ শিক্ষক ২১ জন, শিক্ষিকা ১০ জন মোট ৩১ জন শিক্ষকমন্ডলী রয়েছে। এছাড়াও ৫ জন অফিস স্টাফ এবং নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd