1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে ডাঃ মঞ্জুর মোর্শেদ এর সংবাদ সম্মেলন 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে ডাঃ মঞ্জুর মোর্শেদ এর সংবাদ সম্মেলন

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

: খুলনা ফুলতলা এ গফুর মেমোরিয়াল হাসপাতাল এর স্বত্বাধিকারী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক পরিচালক ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে রবিবার সন্ধ্যা ৬ টায় এ গফুর মেমোরিয়াল হাসপাতালে সংবাদ সম্মেলন করেন। ডাঃ মঞ্জুর মোর্শেদ তার লিখিত বক্তব্যে বলেন গত ৫ এপ্রিল সন্ধ্যা ৭ টায় দামোদর গ্রামের সাদিয়া বেগম নামে এক রুগী ৫ মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় চিকিৎসা নিচে হাসপাতালে আসে। অতিরিক্ত রক্তক্ষরণ ও তীব্র পেটে ব্যথা নিয়ে রোগী হাসপাতালে ভর্তি হন। আল্ট্রাসনোগ্রাফি করে ব্রুনের স্পন্দন পাওয়া না গেলে এবং ব্রুনের হৃদপিণ্ড মস্তিষ্ক এবং পেটের দেওয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত থাকায় রোগীর মা স্বামী ও আত্মীয়-স্বজনদের জানালে তারা রোগীর জীবন বাঁচাতে অপারেশনের ব্যাপারে লিখিত সম্মতি দেন। অপারেশনের পর দেখা যায় মাতৃগর্ভেই ব্রুনের মৃত্যু হয়েছে। যা চিকিৎসা বিজ্ঞানে অবধারিত পরিণতি এবং চিকিৎসার সাথে এর কোন সম্পর্ক নেই। এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল ডাঃ মঞ্জুর মোর্শেদ এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়া য় মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালায়। এ ব্যাপারে রোগী সাদিয়া বেগমের মা আকলিমা বেগম তার বক্তব্য বলেন অপারেশনের আগে ডাঃ মঞ্জুর মোর্শেদ আল্ট্রাসনো করে বাচ্চার অবস্থা আমাদের দেখান এবং ত্রুটিপূর্ণ অবস্থা দেখে এবং রোগীর জীবন বাঁচাতে আমরা অপারেশনের সম্মত হই। ডাঃ মঞ্জুর মোর্শেদ এর চিকিৎসায় কোন ত্রুটি ছিল না কোন পক্ষ শত্রুতায় জেরে আমার মেয়ের জামাইকে প্রভাবিত করে ডাক্তার সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ডাঃ মঞ্জুর মোর্শেদ বলেন এ ব্যাপারে চাঁদাবাজি ও মানহানি দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd