1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ‘প্রত্যয় তরুণ সংঘ’-এর কার্যালয় উদ্বোধন

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ‘প্রত্যয় তরুণ সংঘ’-এর কার্যালয় উদ্বোধন

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

 

ঝালকাঠির সামাজিক ও সেবামূলক সংগঠন ‘প্রত্যয় তরুণ সংঘ’-এর নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাবলিক হরিসভা সংলগ্ন এলাকায় ফিতা কাটা ও কেক কেটে কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। তিনি বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম। নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে।”

প্রধান বক্তা অধ্যাপক অশোক তরু সাহা সংগঠনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত বলেন, “মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া এই সংগঠনের কার্যক্রম আজ আরও এক ধাপ অগ্রসর হলো। এই কার্যালয় সদস্যদের মধ্যে ঐক্য ও সেবার মনোভাবকে আরও সুদৃঢ় করবে।”

বিশেষ অতিথি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা বলেন, “এই কার্যালয়টি সদস্যদের মিলনকেন্দ্র হিসেবে কাজ করবে এবং সৃজনশীল ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই স্থায়ী কার্যালয়ের মাধ্যমে ঝালকাঠিতে আর্তমানবতার সেবায় ‘প্রত্যয় তরুণ সংঘ’ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd