1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

কুষ্টিয়াতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

এস এম কনক
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

কুষ্টিয়াতে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার।

 

এস এম কনক :

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ২৪,১০,২০০/- (চব্বিশ লক্ষ দশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। ১৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১৩২০ ঘটিকায় উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আতারপাড়া খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪,৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৪,৬৪,০০০/- টাকা। ১৭ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শকুন্তলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১.৬০০ কেজি গাঁজা এবং ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৯,২০০/- টাকা। একই তারিখ আনুমানিক ০৬৪০ ঘটিকায় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ, ১,৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯,২৭,০০০/- টাকা। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd