1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

পাইকগাছায় পাউবোর কলোনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তি ফিরেছে এলাকায়

খুলনা জেলা প্রতিনিধি শেখ জান্নাতুল ফেরদৌস
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

পাইকগাছায় পাউবোর কলোনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্বস্তি ফিরেছে এলাকায়

পাইকগাছা (খুলনা), ১৭ এপ্রিল ২০২৬ (বুধবার): খুলনার পাইকগাছা উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস কলোনীর ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে ১১টি পরিবারের বসতঘর অপসারণ করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস কলোনীর ভেতরে দীর্ঘদিন ধরে কিছু পরিবার অস্থায়ীভাবে বসবাস করে আসছিল। তারা মূলত পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারীদের পরিবার হলেও চাকরি শেষে এবং সংশ্লিষ্টদের মৃত্যুর পরও কলোনী এলাকায় অবস্থান করে আসছিল। এতে করে সরকারি স্থাপনার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উর্ধ্বতন পর্যায়ে লিখিতভাবে অবহিত করলে উচ্ছেদের নির্দেশনা আসে। পরবর্তীতে আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলেও শুনানি শেষে তা নামঞ্জুর হয়। এরপর জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসকেভেটর মেশিনের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী জানান, সকল আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

উচ্ছেদ কার্যক্রমের পর কলোনী এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

খুলনা জেলা প্রতিনিধি

শেখ জান্নাতুল ফেরদৌস

দৈনিক ঢাকার সময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd