1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ সময়

সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মাছ বাজার এলাকায় সরকারি নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মোঃ মাসুম (৫২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ
সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম নাজিরপুর থানা ও জেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই সেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকির ভেতরে নামলে সেখানে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের প্রভাবে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন খবর দিলে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেফটি ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd