1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

কিশোরগঞ্জে দায়িত্ব নিলেন নতুন জেলা প্রশাসক

 

ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে মিস সোহানা নাসরিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং জনসেবার মান উন্নয়নে তিনি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। তিনি একটি কার্যকর ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপারও জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে কিশোরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd