1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

দৈনিক ঢাকার সময় পত্রিকার নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনের পিতার ইন্তেকাল, ঢাকার সময় পরিবার শোকাহত 

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

দৈনিক ঢাকার সময় পত্রিকার নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনের পিতার ইন্তেকাল, ঢাকার সময় পরিবার শোকাহত

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা

মাগুরা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ এবং দৈনিক ঢাকার সময় পত্রিকার নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলনের পিতা খন্দকার আরব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বিকাল প্রায় ছয়টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম খন্দকার আরব আলীর মৃত্যুতে মাগুরা রিপোর্টার্স ইউনিটি পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এছাড়াও দৈনিক ঢাকার সময় পত্রিকা পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সহকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd