1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি পদে নিযুক্ত হলেন এস,এম জিয়া উদ্দিন হায়দার 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার 
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি পদে নিযুক্ত হলেন এস,এম জিয়া উদ্দিন হায়দার

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঢাকা, ২২ এপ্রিল ২০২৬: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁর এ নিয়োগে জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবেই সরকার তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তাঁর এ অর্জনে ঝালকাঠির সর্বস্তরের মানুষ গর্ব প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ড. হায়দার তাঁর নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, স্থানীয়রা তাঁর এ নিয়োগকে ঝালকাঠি জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন। অনেকের মতে, তাঁর এ সাফল্য জেলার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির একজন মেধাবী ও কৃতী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd