1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে সরকার, বললেন মাগুরা- ১ আসনের এমপি, মনোয়ার হোসেন খান

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮ সময়

সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে সরকার, বললেন মাগুরা- ১ আসনের এমপি, মনোয়ার হোসেন খান

নিজস্ব প্রতিনিধি
খন্দকার নজরুল ইসলাম মিলন

মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়া কর্তৃক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর উদ্যোগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী মানুষের মাঝে এসব উপকরণ বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, মোট ৩৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৩৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৩টি ট্রাইসাইকেল, ১টি ওয়াকার, ২টি অ্যালবো ক্রাস, ১টি জিয়ারিক এইড এবং ১টি কানাই চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ ও জনগণকে নিয়ে ভাবনার আলোকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে এই কর্মসূচি। সরকার সকল শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং কেউ যেন অবহেলার শিকার না হয়, সেই অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাব।
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোঃ বাবলুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd