1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে প্রথমবার প্রত্যয় তরুণ সংঘের আয়োজনে সীতানবমী উপলক্ষে বৈদিক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০ সময়

ঝালকাঠিতে প্রথমবার প্রত্যয় তরুণ সংঘের আয়োজনে সীতানবমী উপলক্ষে বৈদিক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার

ঝালকাঠিতে প্রথমবারের মতো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ-এর উদ্যোগে সীতানবমী উপলক্ষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ বৈদিক যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভক্তবৃন্দ, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝালকাঠি পাবলিক হরিসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ শুকদেব গোস্বামী (ব্রজবাসী)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অশোক তরু সাহা, শ্রীমৎ নান্টু রঞ্জন বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) এবং শ্রীমৎ সুনীল বরণ হালদার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক)।

বৈদিক যজ্ঞানুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীমৎ নারায়ণ চন্দ্র ঠাকুর, অধ্যক্ষ, রজনীকান্ত সংস্কৃত কলেজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার অসীত বরণ সাহা।

প্রত্যয় তরুণ সংঘের সিনিয়র সভাপতি যুবরাজ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হৃদয় কর্মকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, দপ্তর সম্পাদক টুটুল চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, কার্যকরী সদস্য উৎস দাস, সীমান্ত দত্ত, কুশাল সাহা এবং সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, প্রদীপ করসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও যজ্ঞের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সমাজে সম্প্রীতি, নৈতিকতা, সৌহার্দ্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তরুণ সমাজকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও প্রত্যয় তরুণ সংঘ এ ধরনের ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd