1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

১১ দলের ডাকে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১ সময়

১১ দলের ডাকে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ শহরে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় জেলার পুরান থানাস্থ শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা আব্দুল কাদির এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd