1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

রৌমারী নানা আয়োজনের মধ্যে দিয়ে ১লা মে আন্তর্জাতিক দিবস পালিত 

নুরুল আমিন রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১ Time View

রৌমারী নানা আয়োজনের মধ্যে দিয়ে ১ লা মে আন্তর্জাতিক দিবস পালিত

নুরুল আমিন রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি

শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালন করা হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নিজ নিজ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা , সংগঠনের পতাকা উত্তোলনসহ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

 

 

শুক্রবার (১ মে) সকাল ৯ টার দিকে সংগঠনের স্ব স্ব উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেন,উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন,কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা,কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী,কভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখাসহ আরও অনেকে। আর এতে স্ব স্ব অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নিজ নিজ কার্যালয় এসে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

 

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, , রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী অফিসার ইনচার্জ কাওছার আলী, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, রৌমারী উপজেলা যুব দলের আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ রৌমারী উপজেলা ছাএ দলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু

সাবেক ছাএ নেতা আলমাছ হোসেন ভোলা,রৌমারী উপজেলা শ্রমিক দলের সাধরণ সম্পাদক সাইফুল ইসলাম ,

 

র‌্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি মতিউর রহমান, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সভাপতি , বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখার সভাপতি সহিবর রহমান , সাধারণ সম্পাদক ওলি আহমেদ, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি নুরুজ্জামান, সরকার,ট্রাক,ট্যাংকলড়ী,কভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখার সভাপতিসহ আরও অনেকে।এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়।

আলোচনা সভা : শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও পেশাজীবী বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd