1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নেত্রকোণায় টিআরসি নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন১৩ মের পরিবর্তে ১৭ মে অনুষ্ঠিত হবে মানসিক ও মৌখিক পরীক্ষা

মোঃ মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ সময়

নেত্রকোণায় টিআরসি নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন

 

১৩ মের পরিবর্তে ১৭ মে অনুষ্ঠিত হবে মানসিক ও মৌখিক পরীক্ষা,

 

মোঃ মোঃ আলম খান, নেত্রকোণা প্রতিনিধি:

 

নেত্রকোণা জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ১৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টিআরসি নিয়োগের মানসিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৭ মে ২০২৬ খ্রি., সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test), লিখিত পরীক্ষা এবং মানসিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।

এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোরভাবে জানানো হয়েছে। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে আবেদনপত্রে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০-১০৫০৯৮), জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা জেলা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেষে জেলা পুলিশ, নেত্রকোণা সংশ্লিষ্ট সকল প্রার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd