1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১ Time View

কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে রবিবার (৩ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাছিম খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। কিন্তু নানা বাধা, চাপ ও ঝুঁকির মধ্য দিয়ে দেশের সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। একইসঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। তারা তাদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভা শেষে বক্তারা আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান উন্নয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd