
মিথ্যা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্ত জনি বিশ্বাসকে সংবর্ধনা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে দাবি জোরালো
নাঈমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত
ফরিদপুরে দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার জনি বিশ্বাস মিথ্যা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) তিনি কারামুক্ত হলে সহকর্মী সাংবাদিকরা তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। ফরিদপুর সদরে আয়োজিত এ সংবর্ধনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা এ সময় বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক যেন ভবিষ্যতে মিথ্যা মামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। তারা জনি বিশ্বাসের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে শেখ শাহিন, সম্পাদক, দৈনিক ঢাকার সময় বলেন, গণমাধ্যম হবে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। কোনো ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের জেল হাজতে পাঠানো অনাকাঙ্ক্ষিত এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তিনি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের ঘটনার মাধ্যমে সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ হবে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করবে।
Leave a Reply