1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম, “৯৭/৯৯ বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১ Time View

বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম, “৯৭/৯৯ বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

 

বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তাঁর যোগদানকে ঘিরে জেলা পুলিশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবাগত পুলিশ সুপার মহোদয় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম। পরে আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পেশাদারিত্ব, মানবিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যক্তিগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহপাঠীরা। বিশেষ করে “৯৭/৯৯ বন্ধু মহল”-এর পক্ষ থেকে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

বন্ধুদের ভাষ্য, সায়েম সবসময়ই দায়িত্বশীল, সৎ ও মানবিক একজন মানুষ। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। বগুড়ার মতো গুরুত্বপূর্ণ জেলায় পুলিশ সুপার হিসেবে তাঁর যোগদান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা বৃদ্ধি এবং আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বন্ধুদের পক্ষ থেকে জানানো শুভেচ্ছা বার্তায় বলা হয়,

“প্রিয় বন্ধু সায়েম, বগুড়ার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে তোমার যোগদান আমাদের জন্য গর্বের। তোমার সততা, দক্ষতা ও নেতৃত্বগুণ ভবিষ্যতেও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে—এই প্রত্যাশা করি। তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করছি।”

নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd