1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দেশে উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০

অনলাইন ড্রেস
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৯ সময়

দেশে নতুন করে আরো পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে উপজেলার ৫০০-তে দাঁড়াল। জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

 

 

 

 

 

এ ছাড়া বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 

 

 

বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

 

 

 

এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছর পর বগুড়া পৌরসভা সিটি করপোরেশনের মর্যাদা পেল।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব এলাকার ভৌগোলিক বাস্তবতা ও জনসংখ্যা বিবেচনায় প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিকার সভার অনুমোদনের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোতে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের কাজ শুরু হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd