1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের তরুণ রিয়াদ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ Time View

রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের তরুণ রিয়াদ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

রাশিয়ায় ড্রোন হামলায় কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ মাঝিরকোনা গ্রামের বাসিন্দা রিয়াদ রশিদ (২৬)নিহত হয়েছেন। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদের একমাত্র ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৯ মাস আগে পরিবারের আর্থিক কষ্ট লাঘবের আশায় জীবিকার সন্ধানে রাশিয়ায় যান রিয়াদ। সেখানে বিভিন্ন কাজ করার পর সম্প্রতি তিনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাত্র এক মাস সাত দিনের মাথায় তার মৃত্যু হলো।

গত ২ তারিখ ইউক্রেন–পোল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই রিয়াদের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। একই ঘটনায় আরও তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

রিয়াদের মৃত্যুসংবাদ দেশে পৌঁছালে গ্রামে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা ও দুই বোন দিশেহারা হয়ে পড়েছেন। সংসারের হাল ধরার স্বপ্ন নিয়েই বিদেশে পাড়ি দেওয়া এই তরুণের এমন অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রিয়াদ ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার ইচ্ছাই তাকে বিদেশে যেতে উদ্বুদ্ধ করেছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম গভীর শোক প্রকাশ করে বলেন, নিহতের পরিবারের প্রতি সরকারের সহানুভূতি ও সহযোগিতা জরুরি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন।

পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত রিয়াদের মরদেহ দেশে এনে পরিবারকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd