1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

কটিয়াদীতে ৪৩ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা ও ক্রেস্ট

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯ সময়

কটিয়াদীতে ৪৩ মেধাবী শিক্ষার্থী পেল সম্মাননা ও ক্রেস্ট

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকেল ৩টায় কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং সহসভাপতি আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও অধ্যাপক রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন এডভোকেট রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, আখতারুজ্জামান মাস্টার, ডা. আমিনুল ইসলাম, জনি সাহা ও এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd