1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মাগুরা শালিখায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের রাস্তার বেহাল দশা, ১০ মাসেই ধসে পড়ছে ইটের তৈরি রাস্তা

নিজস্ব প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১ Time View

মাগুরা শালিখায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের রাস্তার বেহাল দশা, ১০ মাসেই ধসে পড়ছে ইটের তৈরি রাস্তা

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরার শালিখা উপজেলার দরিখাটোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ইটের তৈরি রাস্তাটি এখন কোমলমতি শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের উদ্বোধন করা এই রাস্তাটি মাত্র ১০ মাস যেতে না যেতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা বলেন দরিখাটোর ওই রাস্তার প্রতিটা ইট বর্তমানে আলগা হওয়ার কারণে হাত দিয়েই রাস্তার ইট তোলা যায়। রাস্তার বিভিন্ন স্থানে মাটি ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কাদার ভেতরে অপরিকল্পিতভাবে নিম্নমানের ইট বসানোর ফলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বর্তমানে এই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা পায়ে হেঁটে যেতে গিয়ে প্রায়ই আহত হচ্ছে। রাস্তাটির অবস্থা এতটাই শোচনীয় যে, স্কুল শিক্ষকরা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছেন না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিআর প্রকল্পের আওতায় প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু কাজ শেষ করার সময় ঠিকাদার বা পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) চরম গাফিলতি করেছে। কাদার ওপর নিম্নমানের ইট দিয়ে তড়িঘড়ি করে দায়সারা কাজ শেষ করা হয়েছে। এছাড়া, সংস্কারের পরপরই এই রাস্তা দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত ভারী মাটির ট্রাক ও বালুর গাড়ি চলাচল করায় রাস্তাটি দ্রুত ধ্বংসের মুখে পড়ে।

জনগণের প্রশ্ন— কাদার ওপর এমন নিম্নমানের কাজ করার পরও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে কীভাবে এই কাজের বিল অনুমোদন করা হলো? দ্রুত এই রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd