
খন্দকার মোঃ নাহিদ হোসেনের মৃত্যুতে খুলনা নাগরিক সমাজের গভীর শোক
বিশেষ প্রতিনিধি আশীষ কুমার সাহা
খুলনা নাগরিক সমাজ-এর সদস্য খ ম শাহীন হোসেন এর ছোট ভাই খন্দকার মোঃ নাহিদ হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সংগঠনের সদস্য সচিব এডভোকেট বাবুল হাওলাদার বলেন, “খন্দকার মোঃ নাহিদ হোসেনের মৃত্যু সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। তিনি একজন বিনয়ী ও মানবিক মানুষ ছিলেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার যেমন একজন আপনজনকে হারিয়েছে, তেমনি সমাজও হারিয়েছে একজন ভালো মানুষকে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তৌফিক দান করেন।”
শোকবার্তায় খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Leave a Reply