1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

কৃষকের ধান সংগ্রহে কটিয়াদীতে সরকারি কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১ Time View

কৃষকের ধান সংগ্রহে কটিয়াদীতে সরকারি কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, মিজানুর রহমান স্বপন ও মো. শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, শামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ধান ও চাল সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের জন্য ভর্তুকিসহ বিভিন্ন সহায়তার ঘোষণা দিয়েছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে থাকার আহ্বান জানান।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরাসরি ৪৭২ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd