1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সামান্য বর্ষণেই বড়বাজারে তীব্র জলাবদ্ধতা, পরিস্থিতি পরিদর্শনে এমপি মাজহারুল ইসলাম

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,  ষ্ট্যাফ রিপোর্টার,
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১ Time View

সামান্য বর্ষণেই বড়বাজারে তীব্র জলাবদ্ধতা, পরিস্থিতি পরিদর্শনে এমপি মাজহারুল ইসলাম

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,

ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বড়বাজার এলাকায় অল্প বর্ষণেই সৃষ্ট জলাবদ্ধতা জনদুর্ভোগকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে পড়ায় পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনের দীর্ঘস্থায়ী সংকটের কারণেই এ পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বড়বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের ভোগান্তির বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে তিনি বলেন, জেলার অন্যতম প্রাণকেন্দ্র বড়বাজারে সামান্য বর্ষণেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিশ্চিত করা হবে।

এ সময় বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলুসহ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিপাতেই বাজারের বিভিন্ন সড়কে পানি জমে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং ক্রেতাদের দুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ স্থায়ী সমাধানের জোর দাবি জানান।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করলে বড়বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হয়ে জনদুর্ভোগ লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd