1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি

নূরনবী সোহেল,নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮ সময়

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি

 

মালয়েশিয়া সফরে Istanbul Hotel & Resort Limited-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

 

নূরনবী সোহেল,নিজস্ব প্রতিনিধিঃ মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য জনাব মির্জা আব্বাসের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও Istanbul Hotel & Resort Limited-এর চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি।

বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় মানবিক ও ইসলামী মূল্যবোধের জায়গা থেকে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সফরসঙ্গীদের সূত্রে জানা যায়, বর্তমানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন ও হসপিটালিটি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সফরে অংশ নিচ্ছেন Istanbul Hotel & Resort Limited-এর প্রতিনিধিদল। Ministry of Tourism, Arts and Culture Malaysia-এর ব্যবস্থাপনায় এবং Islamic Tourism Centre-এর আমন্ত্রণে আয়োজিত ৫ দিনের এই সফরে অংশ নিতে প্রতিনিধিদল সম্প্রতি কুয়ালালামপুরে আছেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী এমপি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, পরিচালক মার্কেটিং আবু তৈয়ব রাশেদ এবং ডিরেক্টর অ্যাডমিন হাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল মালয়েশিয়ার বিভিন্ন Halal Tourism Center, Hospitality Facility এবং Tourism Development Project পরিদর্শন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনা, টেকনিক্যাল ট্যুর ও প্রশিক্ষণ কার্যক্রমেও অংশ নিয়েছেন তারা। এ সফরের মাধ্যমে আধুনিক পর্যটন ব্যবস্থাপনা ও মুসলিম-ফ্রেন্ডলি ট্যুরিজম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতালে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর সঙ্গে কিছু সময় কাটিয়ে তারা আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুভব করেন।

এ বিষয়ে Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক বলেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইসলামী সংস্কৃতি ও মানবিক দায়িত্বের অংশ। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মির্জা আব্বাস একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের পরিচিতজন হওয়ায় তাঁর সুস্থতার খোঁজখবর নেওয়া ছিল সৌজন্য ও মানবিকতার প্রকাশ।

প্রতিনিধিদলের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে মির্জা আব্বাসের দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করা হয়, যেন তিনি পুনরায় দেশ ও মানুষের সেবায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd