1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১ Time View

🌾 ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অতিবৃষ্টি ও বন্যার পানিতে কৃষকদের মাঠের ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”। সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেছেন।

সম্প্রতি টানা বর্ষণ ও বন্যার পানিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমি তলিয়ে যায়। এতে অনেক কৃষকের পাকা ধান পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়। এমন পরিস্থিতিতে শ্রমিক সংকট ও আর্থিক দুরবস্থার কারণে কৃষকদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা কৃষকদের পাশে দাঁড়ান।

সংগঠনের সভাপতি যুবরাজ দাস বলেন, “বন্যা ও টানা বৃষ্টির কারণে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই আমরা প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের সাধ্য অনুযায়ী কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করছি।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “বৃষ্টির পানিতে কৃষকদের ধান পচে যাচ্ছে। জনবল সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। ফলে বিপুল পরিমাণ ফসল নষ্ট হচ্ছে। তাই সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাই—নিজ নিজ অবস্থান থেকে কৃষকদের পাশে দাঁড়ান।”

সংগঠনের কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী বলেন, “কৃষকরা বর্তমানে যে ক্ষতির মুখে পড়েছেন, তা থেকে উত্তরণ পাওয়া খুব কঠিন। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কৃষকদের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেছি।”

সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত বলেন, “কৃষকরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্ববোধ করছি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় কৃষক মাসুদ মৃধা জানান, তার ১৭ কাঠা জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পেরে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন। এমন অবস্থায় প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা এগিয়ে এসে ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেন।

তিনি বলেন, “এই কঠিন সময়ে সংগঠনের সদস্যরা পাশে দাঁড়ানোয় আমাদের অনেক কষ্ট লাঘব হয়েছে। এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষকদের পাশে দাঁড়ালে অনেক কৃষক তাদের ফসল রক্ষা করতে পারবেন।”

প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা জানান, মানবতার সেবায় এবং দুর্যোগকবলিত কৃষকদের সহায়তায় ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd