1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি রাব্বি-সোহেলসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার বিস্ফোরক ও হেরোইন

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১ Time View

সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি রাব্বি-সোহেলসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার বিস্ফোরক ও হেরোইন

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি মো. রাব্বি ও তার সহযোগী সোহেল ওরফে জিনজিরাসহ ৩ যুবককে বিপুল পরিমাণ বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গত শুক্রবার (১৫ মে) রাত ১১টা ২৫ মিনিটে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার ফকিরপাড়া এলাকার মৃত শহিদের ছেলে মো. রাব্বি (২৬), একই এলাকার মৃত মনিরুল ইসলাম মনিরের ছেলে মো. সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং প্রফেসরপাড়া এলাকার সুমনের ছেলে মো. সুমিত ওরফে আলিফ। পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মোবাইল ডিউটি করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে শান্তি মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন জনৈক মো. আহসানের ইটভাটার পূর্ব পাশে একটি পরিত্যক্ত ভবনের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদক ও বিস্ফোরক দ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে দেখে আসামিরা পালানোর চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাব্বির হাতে থাকা একটি লাল-সাদা শপিং ব্যাগ তল্লাশি করে দুই কেজি বিস্ফোরক সদৃশ বস্তু (গান পাউডার) এবং ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে ওজন করে জব্দ তালিকাভুক্ত করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় শনিবার (১৬ মে) মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩২, জিআর নং-২১৬/২০২৬। আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধিত ২০০২) এর ৪/৬ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন

জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd