1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮ সময়

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা নয়; যৌতুকের জন্য দীর্ঘদিনের নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে নিহতের বাবা, ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মামুনর রশিদ জানান, তার মেয়ে মোছা. মাকসুদা আক্তার (৩১) প্রায় চার বছর আগে মো. রেজাউল করিম রাজুকে দ্বিতীয় স্বামী হিসেবে বিয়ে করেন। অভিযুক্ত বর্তমানে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় বসবাস করতেন এবং ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি পিটিআইতে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাকসুদা আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। সংসার টিকিয়ে রাখতে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ১৫ মে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের পর পশ্চিম তারাপাশা আতরজান স্কুলসংলগ্ন বাসায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

নিহতের বাবা জানান, ১৫ মে দুপুরে থানার মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে।

এই ঘটনায় স্বামী মো. রেজাউল করিম রাজুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd