আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়
সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
আপডেটের সময় :
শনিবার, ১৬ মে, ২০২৬
১২
সময়
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়
সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার ৩নং আড়পাড়া ইউনিয়নে “যশোর অঞ্চলে টেকসই কৃষি উপজেলা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় অনুষ্ঠিত হয়েছে “কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান।
আজ শনিবার (১৬ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে আড়পাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি প্রযুক্তির উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আল মারুফ, শালিখা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাস, সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এবং শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাস। সার্বিক কর্মসূচি বিকেল ৪টা ৫৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়, পরে বিকেল ৫টা ৪০ মিনিটে মাননীয় মন্ত্রী আড়পাড়া বাজারস্থ বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী এলাকার বিভিন্ন খোঁজখবর নেন। অনুষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা সদরের ইছেখাদা এলাকার উদ্দেশ্যে রওনা দেন, এসময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি
জেনারেল মোঃ মনিরুজ্জামান
উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন
প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন
সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা
নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম
সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস
সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম
সম্পাদক এ্যাড:ফারুক হোসেন
প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন
বার্তা সম্পাদক - আশিষ সাহা
বার্তা সম্পাদক অমিত তালুকদার
বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি
প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা
হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা
অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন। অফিস ঠিকানা:
কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945