1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

মাগুরায় বাণিজ্য মেলার নামে লটারির আড়ালে চলছে ব্যাপক হারে জুয়ার টিকিট, বকসহ সরঞ্জাম জব্দ। 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১ Time View

মাগুরায় বাণিজ্য মেলার নামে লটারির আড়ালে চলছে ব্যাপক হারে জুয়ার টিকিট, বকসহ সরঞ্জাম জব্দ।

 

নিজস্ব প্রতিনিধি

 

মাগুরা জেলা পরিষদের পাশে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়ার চলছে মাগুরার ব্যবসায়ী মহলে উঠেছে নানা অভিযোগ নিরাভ ভূমিকা পালন করছে প্রশাসন আজ দুপুরে পারনান্দুয়ালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি টিকিট বক্স, কয়েকশ টিকিট ও প্রচার মাইক জব্দ করেছে। এছাড়াও লটারির টিকিট বিক্রির সঙ্গে জড়িতদের জরিমানা করা হয়েছে।

এদিকে, লটারির নামে জুয়া বন্ধের দাবিতে রোববার (১৭ মে) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র নেতা হোসাইন বলেন, মাগুরা শহরের জেলা পরিষদ সংলগ্ন মাঠে চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটের আড়ালে লটারির নামে জুয়া চলছে। এতে মাগুরা ব্যবসাইলে মহলে উঠছে নানা প্রশ্ন আঙ্গুল তুলছে প্রশাসনের দিকে। তাদের ব্যবসা এতটাই মন্দা হয়ে পড়েছে যে দোকান খুলতে ইচ্ছা করছে না, এবং প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, প্রতিদিন তিন থেকে চার লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়ে ৩০ থেকে ৪০ লাখ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে এর আগেও কয়েকদিন লটারির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। রবিবার বিকেলে শহরের পারনান্দুয়ালী, সদর উপজেলার মহিষাডাঙ্গা ও সাইত্রিশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লটারির তিনটি বক্স, কয়েকশ টিকিট ও প্রচার মাইক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, শিল্প ও বাণিজ্য মেলার অনুমোদন দেওয়া হলেও মেলার নামে কোনো ধরনের লটারি বা জুয়া চলতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি মো. আখতার হোসেন বলেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রবেশ টিকিটের সঙ্গে শুরুতে লটারির আয়োজন থাকলেও প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার থেকে তা বন্ধ করা হয়। তবে রবিবার বাইরে পুনরায় টিকিট বিক্রির চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বক্স জব্দ করে। ফলে ভবিষ্যতে আর লটারির কার্যক্রম চালানো হবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd