1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১ Time View

নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নরসুন্দা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে “নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ অভিযান-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পাগলা মসজিদ সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ এবং ভিপি সোহেল।

জেলা পরিষদ, কিশোরগঞ্জের অর্থায়নে পরিচালিত এ অভিযানে নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা কচুরিপানা, আবর্জনা ও ভাসমান বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়। এতে অংশ নেন “কিশোরগঞ্জ ইয়থ মুভমেন্ট”-এর স্বেচ্ছাসেবকরা। তারা নৌকা ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নদীর পানি প্রবাহ সচল রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের পরিবেশ, নৌ-যোগাযোগ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে নদীতে কচুরিপানা জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে নদীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছিল। এ অবস্থায় নদী রক্ষায় স্থানীয় তরুণদের অংশগ্রহণে এ উদ্যোগ প্রশংসনীয়।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ বলেন, “নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নরসুন্দা নদীকে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণও প্রয়োজন।”

কিশোরগঞ্জ ইয়থ মুভমেন্টের স্বেচ্ছাসেবকরা জানান, নদী পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd