1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১ Time View

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

 

বিশেষ প্রতিনিধি।

 

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬। আজ

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ জনগণ।

 

সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় চত্ত্বরে আয়োজিত এই ভূমিসেবা

মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন,সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, রেভেনিউ ডেপুটি কালেক্টর বাশিরা সুলতানা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

 

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

 

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর।

 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd