1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বোর্ড কর্তৃক ৯৬জন চূড়ান্ত 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১ Time View

ময়মনসিংহ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বোর্ড কর্তৃক ৯৬জন চূড়ান্ত

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে অন্তরে ধারণ করে ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) ময়মনসিংহ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড এ ১৯ মে রাত ০৪:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৯৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd