1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ

মোঃ আব্দুছ ছালাম( কুমিল্লা জেলা প্রতিনিধি)
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১ Time View

চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ

 

মোঃ আব্দুছ ছালাম( কুমিল্লা জেলা প্রতিনিধি)

 

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) মানবিক এ সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

 

এ উপলক্ষে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মাননীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে মোট ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান বিতরণ করেন।

 

জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ড এবং উপজেলার ১৩টি ইউনিয়নের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রদান করা হয়। এর মধ্যে চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ৩৬ জন অসহায় ব্যক্তিকে বিশেষভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের পরিবারগুলো যাতে কিছুটা স্বস্তি নিয়ে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের জন্য দোয়া করেন।

 

এসময় সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের গরীব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ মোহাম্মদ আলমগীর খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি’র সহ-সভাপতি, খোরশেদ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গোলাম রাব্বানী (সিহান),

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd