1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ফরিদপুরে হামের প্রকোপ বাড়ছে, আক্রান্ত প্রায় দুই হাজার

বিপুল চন্দ্র ফরিদপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১ Time View

ফরিদপুরে হামের প্রকোপ বাড়ছে, আক্রান্ত প্রায় দুই হাজার

 

বিপুল চন্দ্র ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত জেলায় মোট সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯২ জনে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ফরিদপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫৭৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ২৩ জন, চরভদ্রাসনে ১২ জন, নগরকান্দায় ১১ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন এবং সালথায় ২২ জন হামে আক্রান্ত হয়েছেন।

 

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে ৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ৪৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd