1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বৃহস্পতিবারের মধ্যে পকেট কমিটি বাতিল না হলে হরতালের ডাক খোশবুর রহমান খোকনের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১ Time View

বৃহস্পতিবারের মধ্যে পকেট কমিটি বাতিল না হলে হরতালের ডাক খোশবুর রহমান খোকনের

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি আলফাডাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও মশাল মিছিলে নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম দাউদ।

বক্তারা অভিযোগ করেন, নবঘোষিত উপজেলা ও পৌর বিএনপি কমিটি “টাকা লেনদেনের মাধ্যমে বিক্রি” করা হয়েছে, যা প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের প্রতি চরম অবমাননা। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“বৃহস্পতিবারের মধ্যে যদি এই পকেট কমিটি স্থগিত না করা হয়, তাহলে পরের দিন থেকেই আলফাডাঙ্গায় হরতালের ডাক দেওয়া হবে।”

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো আলফাডাঙ্গা বাজার প্রকম্পিত করে তোলেন।

প্রতিবেদন: মোঃ বুখারী মল্লিক
০১৭৩০৬০৩৪৯৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd