1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার 
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১ Time View

মাগুরার শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি’র উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশ দ্বারিয়াপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ খেলা প্রদর্শন করেন।

 

খেলা শেষে সংগঠনটির সভাপতি মিয়া আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, শিল্পপতি কাজী হাফিজুর রহমান,  মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান পিকুল, শিল্পপতি সাহিদুল ইসলাম, শিল্পপতি শামসুজ্জামান শিমুল প্রমুখ।

 

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপুল কুমার সাহা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগসহ অন্যরা।

 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।  খেলায় সোনাতুন্দী ফুটবল একাদশের খেলোয়াড় এনামুল হক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd