
খুলনায় যৌতুক নিরোধ আইনে মামলা, আদালতের সমন জারি
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২ জুন
খুলনার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নাছরিন আক্তার (৪০)। তিনি মো. আলমগীর হোসেন কবির (৪৮)-এর বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের আওতায় অভিযোগ এনে আদালতে মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) মামলাটি আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযোগটি আমলে নেন এবং আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি মো. আলমগীর হোসেন কবিরের পিতা মৃত : শামতুল্লাহ শেখ এবং মাতা : হাজেরা বেগম। তার স্থায়ী ঠিকানা গ্রাম : জয়পুর ডাকঘর : আমিরপুর, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা।অপরদিকে, মামলার বাদী নাছরিন আক্তার খুলনা মহানগরীর খালিশপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মো. আলতাফ হোসেন।মামলার নথি অনুযায়ী, এ মামলায় মোট পাঁচজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a Reply