1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

এক দিনে যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৩৭৬ যানবাহন পারাপার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১ Time View

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছে। ঈদ পরবর্তী সময়ে এক দিনে সর্বোচ্চ যানবাহন চলাচল।

 

টোল আদায় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২ জুন) সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে ২২ হাজার ৬৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা।

 

অন্যদিকে পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে চলাচল করেছে ১৫ হাজার ৭০০টি যানবাহন।

 

এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২১ হাজার ৮৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

 

এর আগের ২৪ ঘণ্টায় সোমবার (১ জুন) সেতুটি দিয়ে ৩৫ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা।

 

সেই হিসাবে এক দিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৩ হাজার এবং টোল আদায় বেড়েছে ৫০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক এটি নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd