1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ডেকোরেটর ব্যবসার আড়ালে শ্রাবণী ডেকোরেটার মালিক মাসুমের প্রতারণায় অতিষ্ঠ জনসাধারণ, ভুক্তভোগী শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন।

সুমন সাহা, শালিখা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১ Time View

ডেকোরেটর ব্যবসার আড়ালে শ্রাবণী ডেকোরেটার মালিক মাসুমের প্রতারণায় অতিষ্ঠ জনসাধারণ, ভুক্তভোগী শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন।

 

সুমন সাহা, শালিখা প্রতিনিধিঃ

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাগুরা ব্যাপী সম্প্রতি আলোচনায় মাগুরা শহরের শ্রাবণী ডেকোরেটর মালিক প্রতারক মাসুমকে ঘিরে ভুক্তভোগী শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজক কমিটি সদস্য সহ স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।

 

উক্ত মানববন্ধনে বক্তারা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য অপপ্রচারকারী প্রতারক মাসুম সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া বানোয়াট তথ্য প্রচার করার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, মানববন্ধন ঘিরে বক্তারা আরো বলেন, দ্রুত এই লেবাসধারী প্রতারক মাসুমের নামে তথ্য বিভ্রাট ও মিথ্যাচারের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়াতে মানহানি মামলা করার প্রস্তুতি চলছে।

 

উল্লেখ্য গত ২৯ শে মে রোজ শুক্রবার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়, উক্ত আয়োজনে ডেকোরেটরের দায়িত্ব দেয়া হয় শ্রাবণী ডেকোরেটর এর মালিক প্রতারক মাসুমের প্রতিষ্ঠানকে, কিন্তু চুক্তির ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং মালামাল নিজ প্রতিষ্ঠানে পৌঁছানোর পর মাগুরা শহর কেন্দ্রিক কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডি ও পেজে স্কুল কর্তৃপক্ষ বা উদযাপন কমিটির সাথে যোগাযোগ না করেই অন্য অনুষ্ঠানের বিভিন্ন ছবি যুক্ত করে শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদযাপন কমিটির উপর মিথ্যা ভিত্তিহীন দায় চাপায়, মিথ্যা তথ্য ভাইরাল হলে ফুসে উঠেছে উদযাপন কমিটি স্কুল কর্তৃপক্ষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

তথ্যসূত্রে জানা যায় শ্রাবণী ডেকোরেটরের মালিক মাসুম বিল্লাহ এর আগেও বিভিন্ন এলাকায় তার ডেকোরেটরের ব্যবসার নামে মানুষের কাছ থেকে নানান উপায়ে অনেক টাকা হাতিয়ে নেন।

 

মাগুরা সদরের জগদল এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী ঢাকার সময় পত্রিকা কে বলেন, আমার মেয়ের বিয়ে উপলক্ষে ১ লক্ষ ২০ হাজার টাকায় ডেকোরেটরি চুক্তি করা টাকা দিতে গেলে, এই কুলাঙ্গার, মিথ্যাবাদী, প্রতারক, অর্থলোভী মাসুম আমার কাছ থেকে আরো ২৫ হাজার টাকা নেয়, শহরের কিছু গুন্ডা পান্ডার ভয়ে আমি তখন প্রতিবাদ করতে পারিনি, আমি এই লেবাসধারী শয়তানের অবিলম্বে বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd