1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬ Time View

ফরিদপুরে ‌জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

 

বিপুল চন্দ ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ফরিদপুরে ‌

জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন

অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন, ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি ইমামদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে কল্যাণমুখী ও মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে জনকল্যাণমূলক কার্যক্রমে ইমামদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে ইমামদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী ইমামরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‌ ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুর ‌ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd